খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনার কাজীবাছা নদী। ছবি : সংগৃহীত
খুলনার কাজীবাছা নদী। ছবি : সংগৃহীত

খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া দুটার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। পরে বটিয়াঘাটা থানায় বিষয়টি জানানো হলে তারা নৌপুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, সেহেতু এটা তাদের দেখার বিষয়।

এদিকে নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছাই। বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় নির্ধারণে জন্য ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদ‌ন্তের জন‌্য বিকেল সা‌ড়ে চারটায় লাশ খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌ল ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X