‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‎নামাজ শেষে বেরিয়ে সড়কে গেল জামায়াত নেতার প্রাণ

‎নিহত জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
‎নিহত জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৯) নামের জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।

‎সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী সিরাদিয়া সড়কের ভোলাইয়াঘোনার মোনাফের ফার্ম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার বখতেয়ার উদ্দিনের ছেলে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য এবং স্থানীয় মইয়্যাদিয়া জামে মসজিদের ইমাম বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মসজিদে এশার নামাজ শেষে মোটরসাইকেল চালিয়ে পেকুয়া বাজারে যাওয়ার পথে মোনাফের ফার্ম নামক স্থানে পৌঁছলে একই সড়কে বাইম্যাখালী সংযোগ সড়ক থেকে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাফেজ জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এ সময় হাফেজ জাহাঙ্গীর আলমের নাক এবং কান দিয়ে রক্তক্ষরণ হলে স্থানীয়রা তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ‎মঙ্গলবার বেলা ১১টায় পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে নিহত জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলমকে সমাহিত করা হয়। ‎তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক বলে জানা যায়।

‎এদিকে জামায়াত নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া পেকুয়ার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন, সাবেক আমির মাস্টার আবুল কালাম ও পেকুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দিদারুল ইসলাম।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামে একজনের মৃত্যুর খবর পাই। নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া থানায় এসে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আবেদন করেন। নিহতের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X