চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর জানাজায় কান্না করা সেই সুধীর বাবুর পরলোকগমন

বন্ধুর জানাজার পেছনে বসে আছেন সুধীর বাবু। পুরোনো ছবি
বন্ধুর জানাজার পেছনে বসে আছেন সুধীর বাবু। পুরোনো ছবি

ছোটবেলার বন্ধু আমির হোসেন সওদাগরের জানাজার পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করা সেই সুধীর বাবু পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জানা গেছে, গত ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতে মারা যান কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচো গ্রামের ছোটবেলার বন্ধু আমির হোসেন। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে জানাজায় এসে সকলের পেছনে একটি গাছের গুঁড়িতে বসে বন্ধুর জন্য কান্না করতে থাকেন ছোটবেলার বন্ধু সুধীর বাবু।

কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে কান্নার ছবি এবং মুসলিম বন্ধুর প্রতি হিন্দু বন্ধুর আন্তরিকতার বিষয়ে খবর প্রকাশিত হয়।

সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে এক সঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের একপর্যায়ে দুজন গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্থতার ভিড়েও সুযোগ পেলেই দুই বন্ধুর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। অবসর সময় কাটাতেন এক সঙ্গে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X