ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত
ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার করতোয়া নদীর ওলির ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিন বন্ধু মিলে নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন ইসমাইল। ইসমাইল হোসেন পৌর শহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, সোমবার ইসমাইল হোসেন তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে করতোয়া নদীতে গোসল করতে যান। এ সময় তিনজন নদীতে নেমে নদীর দক্ষিণ পাড় থেকে সাঁতরে উত্তর পাড়ে যান। পরে তারা আবারও উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে আসার জন্য একসঙ্গে সাঁতার দেন। কিছুক্ষণ পর দুই বন্ধু সাঁতার কেটে পাড়ে পৌঁছালেও তাঁরা নদীতে ইসমাইল হোসেনকে দেখতে পাননি। এরপর থেকে নদীতে ইসমাইল হোসেনকে খোঁজাখুঁজি শুরু হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে ইসমাইলের ভেসে ওঠা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার পূর্বদিকে নদীর ওলির ঘাট এলাকায় ইসমাইলের লাশ ভেসে ওঠে। এর আগে নদীতে নিখোঁজ ইসমাইলের লাশ উদ্ধার জন্য ডুবুরি দলকে সঙ্গে নিয়ে সকাল ৮টা থেকে আবারও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিল।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, পৌরশহরের মোস্তাফিজুর রহমানের ছেলে ইসমাইল হোসেন সোমবার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। আজ দুপুরে তার লাশ ভেসে উঠে। কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X