কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

তিন রাত বন্ধ থাকবে কর্ণফুলী টানেলের এক পথ 

কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত
কর্ণফুলী টানেল। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে টানা তিন রাত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময়ে একপাশের টিউব বন্ধ রেখে অন্য পাশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিএর জনসংযোগ কর্মকর্তা মো. সাসুদ রানা শিকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮, ২৯ ও ৩০ আগস্ট রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবের ট্রাফিক সাময়িকভাবে ডাইভারশন করে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে।

এতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং রোড মার্কিংয়ের কাজ করা হবে। এ সময় টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন পাঁচ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে।

কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X