চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : কালবেলা

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে বেঈমানি হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মূল্যায়ন হবে। ভারত আমাদের ওপর দুঃশাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নেব না।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমির আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন।

সমাজসেবক আলহাজ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জামায়াতের পৌরসভা আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমির আবদুল কাদের, জামায়াতের আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ডা. তাহেরকে সৈয়দপুর থেকে শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X