মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

সেমিনারে অংশ নেওয়া অতিথিরা । ছবি : কালবেলা
সেমিনারে অংশ নেওয়া অতিথিরা । ছবি : কালবেলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির (আইএটি-বুয়েট) উদ্যোগে ‘এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে একাডেমিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং জাতীয় উন্নয়নে এর প্রভাব বিষয়ে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান।

সেমিনারে ‘এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই এরা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএটি-বুয়েটের প্রফেসর ড. রফিকুল গনি। অনুষ্ঠানের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন আইএটি-বুয়েটের পরিচালক প্রফেসর ড. মহিদুস সামাদ খান।

সেমিনারের চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন- বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইমেরিটাস এবং আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. ইকবাল মাহমুদ, বুয়েটের সাবেক ভাইস-চ্যান্সেলর ও আইএটি-বুয়েটের সাবেক পরিচালক প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ, আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং আইএটি-বুয়েটের সাবেক অধ্যাপক ও পরিচালক প্রফেসর ড. এম. কামাল উদ্দিন।

সেমিনারে বক্তারা পাঠ্যক্রমে এআই সংযুক্তি, গবেষণা উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিল্প খাতের পেশাদার এবং আমন্ত্রিত অতিথিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইএটি-বুয়েট আগামী ২০২৭ সালের ১৯-২১ জানুয়ারি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি ২০২৭ (আইক্যাটস-২০২৭)’ আয়োজন করতে যাচ্ছে। এই সেমিনারটি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X