রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৫:২২ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

নামাজ শেষে বসে থাকা গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে ওই গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হন।

পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত গৃহবধূ আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। তিনি তিন ছেলের জননী।

নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওজু করে এসে ঘরে ঢুকে দেখেন শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

তেলিখালী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. এনামূল ঘটনাস্থল থেকে জানান, হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একাই নামাজ পড়ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তের তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে বসতঘর থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১০

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১১

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১২

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৩

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৪

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৬

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৭

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৮

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৯

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

২০
X