কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৯ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

১৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে কাঁটাবিল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের শিকার মহরম হোসেন (৩৫) নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে মহরমকে প্রতিপক্ষ পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। তবে কারা তার ওপরে আঘাত করেছে সেটি জানা যায়নি।

নিহতের বন্ধু অপু জানান, শনিবার সন্ধ্যায় কাটাবিল থেকে নগরীর পাথুরিয়া পাড়ার উদ্দেশে রওনা হন অপু ও মহরম। কাঁটাবিল মসজিদের সামনে আসলে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের অতর্কিত হামলা করে। এ সময় মোটরসাইকেলের থেকে অপুকে ধরে টেনেহিঁচড়ে নামিয়ে নেয় তারা। চালক মহরমকে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে পাশের একটি দোকানে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ গিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X