চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিহত আবদুল্লাহ আল মনির। ছবি : কালবেলা
নিহত আবদুল্লাহ আল মনির। ছবি : কালবেলা

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মনির নগরের হিলভিউ এলাকার বার্মা কলোনিতে শ্বশুরবাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ও পেশায় কাঁচমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দিন বলেন, রাতে আবদুল্লাহ আল মনিরকে চার থেকে পাঁচজন লোক ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মনিরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটতে পারে। তার শরীরের তিন থেকে চারটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা পরস্পর ঘনিষ্ঠ ছিলেন। নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের কেউ মামলা করতে থানায় আসেননি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X