খুলনা ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যার অভিযোগে মাসুদ গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

খুলনায় চাঁদনী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে ঝিনাইদহ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, এর আগে ভাইয়ের পাওনা টাকা চাওয়ার অপরাধে চাঁদনীকে নির্যাতন করে তার স্বামী মাসুদ। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাসুদ ও চাঁদনী ইসলামীয়া কলেজের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রি। মাসুদ তার শ্যালক হৃদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাইলে মাসুদ ও চাঁদনীর মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে চাঁদনীকে চড়-থাপ্পড় মারেন মাসুদ। এতে চাঁদনী জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, স্ত্রীকে হত্যার পর থেকে মাসুদ পলাতক ছিল। শনিবার রাতে ঝিনাইদহের সদর থানা এলাকায় র‌্যাব ও সোনাডাঙ্গা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনিপ্রক্রিয়া চলমান আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১০

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১১

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১২

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৩

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৪

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৬

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৭

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৮

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

১৯

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

২০
X