ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ রেলওয়ের ট্রেন। পুরোনো ছবি
বাংলাদেশ রেলওয়ের ট্রেন। পুরোনো ছবি

যাত্রীদের দুর্ভোগের কথা ভেবে আড়াই ঘণ্টা পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলপথ অবরোধ করায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ও ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফাতেমানগর স্টেশনেসহ আরও কিছু ট্রেন বিভিন্ন স্থানে আটকে ছিল। শিক্ষার্থীরা রেলপথ অবরোধ থেকে সরে যাওয়ায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা জানান, রেলযাত্রীদের ভোগান্তির বিষয়টি চিন্তা করে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদের ওপর আবারও হামলার সম্ভাবনা রয়েছে। এসব দিক বিবেচনা করে রেলপথ অবরোধ থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।

আহসানুল হক হিমেল নামের এক শিক্ষার্থী বলেন, আমরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছি। তবুও আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। রাত ৯টায় আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করব।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X