সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

সিলেটে অসুস্থ যুবদল নেতাকে দেখতে যান দলীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সিলেটে অসুস্থ যুবদল নেতাকে দেখতে যান দলীয় নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি আলী আহমদের অসুস্থতার খবর নজরে আসে তারেক রহমানের। পরে তিনি এ যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

তারেক রহমানের নির্দেশে চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে। তারা ইতোমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করে আলী আহমদ আলমকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

মেডিকেল বোর্ডে রয়েছেন, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ড. হেজবুল্লাহ জিবন, হৃদরোগ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুকলাছুর রহমান, স্নায়ুবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফা হোসেন, মানসিক রোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ রিয়াদ ও সহকারী পরিচালক (প্রশাসন) ড. মো. বদরুল আমিন।

ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের প্রতি নিবেদিত একজন নেতার পাশে এভাবে দাঁড়িয়ে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেন না, দুঃসময়ে নেতাকর্মীদের ভরসা ও আশ্রয় হয়ে দাঁড়ান। তার এ মানবিক উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। আলী আহমদ আলমের মতো নিবেদিতপ্রাণ নেতার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমরা তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন, যা আমাদের শক্তি জোগায়। তারেক রহমান প্রমাণ করেছেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। এখানে নেতাকর্মীরা দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহসভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা লিটন, আনোয়ার হোসেন রাজুসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে, যুবদল নেতা আলী আহমদ আলমের চিকিৎসার খোঁজ-খবর ও তাকে দেখতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X