ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভোলার চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। ছবি : কালবেলা
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে বক্তব্য দেন মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিগত ৫৩ বছর পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠনের যে সুযোগ আমরা পেয়েছি, তা কাজে লাগাতে হবে। আর না হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী দিয়ে যাব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলার আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সমাবেশে ভোলার ৪টি সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে। কালো টাকার ছড়াছড়ি হবে। চাঁদাবাজ, জুলুমবাজ, নির্যাতনকারী তৈরি হবে। আপনারা আর কত মায়ের বুক খালি করতে চান? পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আবারও অনেক মায়ের বুক খালি হবে। এজন্য পিআর পদ্ধতি ছাড়া আর কোনো নির্বাচন নয়।

তিনি বলেন, আপনাদের এত ভয় কেন? পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই দেশের জনগণের ভোটের অধিকার ফিরে পাবে। সব ভোটারের মূল্যায়ন হবে। আপনারা চুরি করবেন বলেই পিআর পদ্ধতি মেনে নিতে চান না। পিআর পদ্ধতি মেনে নেওয়া ছাড়া এই জাতি আর কোনো নির্বাচন করতে দেবে না। বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। আপনাদের চালাকি এ জাতি বুঝে গেছে।

মুফতি রেজাউল করিম আরও বলেন, চব্বিশের আন্দোলনে বাংলাদেশ মুক্তির পর এক বছর অতিবাহিত হলেও যেই দাবিতে ফ্যাসিস্টমুক্ত করা হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। যার কারণে ৩ দফা দাবি বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। আজ এ দাবিগুলো ৭০ ভাগ ভোটারের।

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসনও দেখেছি। এ দেশের মানুষ আর কোনো আয়না ঘর দেখতে চায় না, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা, নির্যাতন এবং দেশের টাকা বিদেশে পাচার হোক তাও দেখতে চায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে এবং ভোলা জেলা উত্তর ও দক্ষিণের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শূরার সদস্য মাওলানা মো. কাজী মামুনুর রশিদ খান।

প্রধান অতিথি সমাবেশে ভোলার ৪টি সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন। প্রার্থীরা হলেন— ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, কেন্দ্রীয় সুরার সদস্য আলাউদ্দিন তালুকদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণের সভাপতি মুফতি মোহাম্মদ নুরুদ্দিনসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১০

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১১

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১২

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৩

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৪

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৫

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৬

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৭

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৯

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

২০
X