কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার। ছবি : কালবেলা
টাঙ্গাইলের কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার। ছবি : কালবেলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা খাদ্য বিভাগ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালগুলো উদ্ধার করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান জানান, পৌজান বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চালই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে কিনে বাজারের দুটি ঘরে মজুত করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু।

পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১২৬ বস্তা চাল উদ্ধার করা হয়।

তিনি জানান, শাহুর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুত করার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X