নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৫ হাজার কেজি সরকারি চাল জব্দ

খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাল সরানোর কাজে যুক্ত দুই শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলা সদরের মহাখাল পাড়ার দুই চাল ব্যবসায়ীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত দোকানি হলেন— মো. মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক হওয়া দুই শ্রমিক হলেন— উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের সারাজ মিয়ার ছেলে শাহা কামাল মিয়া এবং একই গ্রামের লালন মিয়ার ছেলে জুয়েল মিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগরে সম্প্রতি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হওয়ার কথা। প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে কয়েকটি ইউনিয়নে বিতরণ শুরু হলেও নাসিরনগর সদরে বিতরণের আগেই সরকারি সিলযুক্ত ১৪০ বস্তা চাল ও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাসিরনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলারদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। জব্দ হওয়া চাল কিভাবে দোকানে এলো, তা দোকানদার ও ডিলাররাই ভালো বলতে পারবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, আমি এ বিষয়ে এখন কিছু বলতে পারব না। অফিসে এসে বিস্তারিত বলা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমত আলী ও মোতাহার মিয়ার দোকানে অভিযান চালিয়ে ১৪০ বস্তা চাল ও ১৫০টি খালি সরকারি বস্তা জব্দ করা হয়েছে। এ সময় দুই শ্রমিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কীভাবে সরকারি সিলযুক্ত চাল দোকানে এলো, তা জানতে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X