চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০

আগুনে ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি : কালবেলা
আগুনে ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমানায় অবৈধভাবে গ্যাস ক্রস ফিলিং করতে গিয়ে গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনিয়ন ও সাতকানিয়া উপজেলার চরতি সীমান্তে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-গুদাম মালিক মাহবুবুর রহমান, দোকানের শ্রমিক সৌরভ রহমান, কফিল উদ্দিন, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন রশিদ, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ লিটন ও ছালেহ আহমদ। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবৈধ ক্রস ফিলিং গুদামের মালিক বৈলতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির আহমদের ছেলে মাহবুবর রহমান।

স্থানীয়রা জানান, মাহবুব দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। পর্যায়ক্রমে ইউনুস মার্কেট, বুড়ি দোকান ও এবার সীমান্তে গিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন, আহতদের প্রথমে দোহাজারী হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মুরাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি দাউ দাউ আগুন জ্বলছে, পরে দেখি কিছু প্লাস্টিকের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কামরুল হাসান বলেন, একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। টিম পৌছার পূর্বে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১০

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১১

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১২

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৩

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৪

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৫

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৭

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৮

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৯

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

২০
X