সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সীমান্তে আটক বাংলাদেশিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর। ছবি : কালবেলা
সীমান্তে আটক বাংলাদেশিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর। ছবি : কালবেলা

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের আমুদিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের হস্তান্তর করে। এরপর রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

হস্তান্তরকৃত বাংলাদেশিরা হলেন—খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহের ফুলবাড়ি থানার ঢামোর গ্রামের সামসুল আলমের স্ত্রী জেবা সাবিহা বিনতে করিম (২২), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মো. সুজনের স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়ণগঞ্জ সদর থানার ভুইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোরের অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মো. আজিজুল বিশ্বাসের ছেলে মো. ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মণ্ডলের স্ত্রী রূপা রানী (২৮), একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদী রঞ্জন পরামানিক (৪২)।

জানা গেছে, তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আবুল কাশেম এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ৮ বাংলাদেশি নাগরিক ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আমুদিয়া বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ৮ জনকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X