মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় সর্বত্র নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি : আজাদ

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে আব্দুস সালাম আজাদসহ অন্যরা। ছবি : কালবেলা
সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশে আব্দুস সালাম আজাদসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করবে। বিএনপির নেতাকর্মীরা দুর্গাপূজা চলাকালীন সময়ে সর্বত্র নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য পাশে থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টংগীবাড়ি উপজেলা অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ বলেন, ধর্মীয় আচার পালনের অধিকার সব ধর্মেরই সমান। ফ্যাসিস্ট হাসিনা ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য তার শাসন আমলে অনেক অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশি-বিদেশি বিশেষ মহলকে খুশি করার জন্য রাতের আঁধারে হিন্দুদের পূজা মন্ডপের প্রতিমা ভাঙচুর করেছিল। যা ছিল ধর্মীয় নীতি নৈতিকতার বহির্ভূত। বিএনপি ধর্মীয় মূল্যবোধের একটি দল বলেই বিএনপির কাছে সকল ধর্মই নিরাপদ। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ টংগিবাড়ি উপজেলার ৫২টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

টংগিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ভিপি আব্দুল হাই, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বাবু রঞ্জিত দেবনাথ, বাবু বিমল চন্দ্র দাস, টংগিবাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কেশব দেবনাথ, সাধারণ সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, টংগিবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবু গণেশ দেবনাথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X