মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘অন্তর্বর্তী সরকারের ৯৫ ভাগ প্রস্তাবনা আড়াই বছর আগে বিএনপি দিয়েছে’

কিশোরগঞ্জের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবগুলোর ৯৫ শতাংশ বিএনপি আরও আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। বিএনপিও মতামত দিয়েছে। কোনো কোনো বিষয়ে হয়তো অন্যান্য কারও সঙ্গে আমাদের মতপার্থক্য আছে। কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারও সঙ্গে কোনো আপত্তি নেই। এই কাজগুলোকে যদি সম্পাদন করতে হয় তাহলে আমাদের অবশ্যই জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যবস্থা করবে। যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আমি আপনাদের মিটিংয়ে একটি কথা বলেছিলাম- স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আজ যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আর বসে থাকার সময় নেই।

বিএনপি একটি বিশাল পরিবার উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পরে। কেউ যেন জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে। এ ব্যপারে আপনাদের সকলের দায়িত্বগ্রহণ করতে হবে। জনগণের সঙ্গে আমাদের থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে।

কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X