তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:১৪ এএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা

টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা, হামলা ও কারা নির্যাতনের শিকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সম্মানে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের উদ্যোগে এক প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর পাড়ে আয়োজিত ‘এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে’ শীর্ষক এ মিলনমেলা পরিণত হয় দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের এক মিলন মঞ্চে। অনুষ্ঠানে চার উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব খান। এছাড়া বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফেন্দী, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাকাব উদ্দিন এবং ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির নেতা কর্মীরা বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। অসংখ্য নেতা-কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন। তাদের ত্যাগ ও অবদানের কারণেই দল আজ আরও সুসংগঠিত। যারা আন্দোলন সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের সম্মান ও মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে বিএনপিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে। ব্যক্তিগত বিভেদ ভুলে সবাইকে দলের স্বার্থে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের সম্মান জানাতে এমন আয়োজন বিরল দৃষ্টান্ত। এ ধরনের উদ্যোগ দলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে নির্যাতিত নেতা কর্মীদের ক্রেস্ট ও উপহার দেওয়া হয় এবং তাদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়। মিলনমেলায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবি মামলায় কারাবরণকারী ও মামলার আসামি হওয়া বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি। মিথ্যা ও গায়েবি মামলার শিকার হয়ে কারাভোগ করেছি। আজ আমাদের প্রতি সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এই মূল্যায়ন ও সম্মাননা যেন দীর্ঘদিনের কষ্ট ও ত্যাগকে সার্থক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

কালবেলায় সংবাদ প্রকাশের পর শয্যাশায়ী জাহেরা বেগমের পাশে ইউএনও

৩ টাকা পর্যন্ত বাড়ছে প্রতি শলাকা, কোন ব্র্যান্ডের সিগারেট কত?

১০

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১১

রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল

১২

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

১৩

ছাতা মাথায় কক্সবাজারে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

১৪

টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা

১৫

কুমিল্লায় আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বাজিমাত  

১৬

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৭

ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

২০
X