কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে : শামীম

মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যকালে মাহবুবের রহমান শামীম। ছবি : সংগৃহীত
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যকালে মাহবুবের রহমান শামীম। ছবি : সংগৃহীত

সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলায় স্থানীয় পূজা উদযাপন কমিটি, মঠ-মন্দিরের প্রতিনিধি এবং সনাতনী সমাজের সঙ্গে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাহবুবের রহমান শামীম বলেন, শারদীয় দুর্গোৎসব বাংলাদেশের সার্বজনীন উৎসব। আবহমানকাল থেকে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে উদযাপিত হয়ে আসছে। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন তৈরি হয়, সমাজের সব মানবসৃষ্ট ভেদাভেদ ও বৈষম্য দূরীভূত হয় এবং সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়। হিন্দু মুসলিম বৌদ্ধসহ সকল ধর্মের মানুষ এই সার্বজনীন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। একজন অন্যজনকে সহযোগিতা করে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দেশব্যাপী আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলায়, উপজেলায়, ইউনিয়ন ও গ্রামে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে।

তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পতিত সরকার ও একটি গোষ্ঠী সক্রিয় হয়েছে। তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে। ফলে তাদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশপন্থি সকল গণতন্ত্রকামী মানুষকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। আমরা রেইনবোনেশন গড়ার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি, সেখানে সকল ধর্মে মানুষের সমান অধিকার ও নিরাপত্তার কথা বলা হয়েছে। উৎসব যার যার কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বান্দরবান পার্বত্য জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন। আশীর্বাদক ছিলেন শ্রীপাদ অমল হরি দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম কারাগারের বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি নিখিল দাশ, পূজা উদযাপনের আহ্বায়ক রাজেশ্বর দাশ বিপ্লব প্রমুখ।

এ দিকে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার ব্রাহ্মমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক দোলন ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম কারাগারের বেসরকারী কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, জেলা বিএনপি নেতা আবুল কাশেম, সাংবাদিক বলরাম অনুপম অরুপ শর্মা, রুবেল মল্লিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X