মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

নারায়ণগঞ্জে দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিসি ও এসপি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে দুর্গাপূজার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিসি ও এসপি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী এই আনন্দোৎসব, যা এবারে রূপ নিয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মহোৎসবে।

পুরো উৎসবজুড়ে আলোচনায় ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। পূজার প্রস্তুতির শুরু থেকেই তিনি জেলার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ভক্তদের মনে স্থান করে নিয়েছেন।

পূজার প্রথম দিনেই জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজার মহাশ্মশান কালীবাড়ি পূজামণ্ডপে গিয়ে তিনি চমকে দেন ভক্তদের। জেলার সীমান্তবর্তী এই দুর্গম এলাকায় সচরাচর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যান না। পরদিন সপ্তমীতে তিনি উপস্থিত হন বন্দরের চর শ্রীরামপুর এলাকার শ্রীশ্রী ব্রহ্মা মন্দিরে, যা পাকিস্তান আমলে নির্মিত হলেও এর আগে কোনো জেলা প্রশাসক সেখানে যাননি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, জেলা প্রশাসক রাজনৈতিক নেতাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন, আমাদের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবচেয়ে নিখুঁত বাস্তবায়ন হয়েছে নারায়ণগঞ্জে। তার দরজা সবার জন্য খোলা— ধনী-গরিব, মুসলমান-হিন্দু নির্বিশেষে।

নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শংকর সাহা বলেন, ওনার ভূমিকা ও আন্তরিকতা বিশ্লেষণের ঊর্ধ্বে। উৎসবমুখরভাবে দুর্গাপূজা পালনে ওনার প্রচেষ্টা ছিল নজিরবিহীন। এমন জেলা প্রশাসক পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি শংকর দে জানান, প্রতিমা বিসর্জনের জন্য জেলা প্রশাসকের নির্দেশে নতুনভাবে ৫ নম্বর ঘাটে আড়াইশ ফুট লম্বা জেটি তৈরি করা হয়। সেখানে ৪৩টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। প্রশাসনের এমন সহযোগিতা আগে দেখা যায়নি।

প্রতিমা বিসর্জনের সময় ছিল এক উৎসবমুখর পরিবেশ। উপস্থিত ছিলেন পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিসি কর্মকর্তারা। ফলে এ বছরের দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়— হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X