রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

গোদাগাড়ীতে নৌকাডুবির পর নদীর তীরে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা
গোদাগাড়ীতে নৌকাডুবির পর নদীর তীরে স্বজনদের ভিড়। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অংশে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকার্মীরা। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে প্রেমতলী এলাকায় শ্মশান ঘাটে এ নৌ-ডুবির ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল, তিনি কাঁঠালবাড়িয়া এলাকার শিবু মণ্ডলের ছেলে। এছাড়া নিখোঁজ হওয়া দুজন হলেন- ফরাদপুর এলাকার বাবলুদাসের ছেলে দিলিপ (৩৫) ও ডুমুরিয়া গ্রামের কালর্সার ছেলে হরেনফা (৬৮)।

স্থানীয়রা জানায়, সকালে প্রেমতলী এলাকার কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তার মরদেহ সৎকার করতে পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। এরপর মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে একটি নৌকা আসে। এতে ২০ থেকে ২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখন স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, তীব্র স্রোতের কারণে নৌকা ডুবে যায়। এ সময় জিতেন মন্ডলের মৃত্যু হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X