রাবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ

অধ্যাপক ড. আমিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. আমিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম (কনক) পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দেওয়া এক পত্রে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পত্র জমা দেন।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে অ্যাকাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে তার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

পদত্যাগের বিষয়ে অধ্যাপক কনক বলেন, ‘গতকাল আমাদের একজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ছাত্র-উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যক্তিগত ও মানসিক সমস্যা নিয়ে আমার কাছে আসত। একজন শিক্ষার্থীর এমন মৃত্যু আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। পাশাপাশি অ্যাকাডেমিক ও গবেষণার কাজের চাপও রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তিনি পদত্যাগ করেছেন বলে জেনেছি। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি মেসে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কত?

নারীদের জন্য 'পিংক বাস' চালু করবে সরকার : অর্থমন্ত্রী

আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

অবশেষে বাড়ির পথে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ 

‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকবেন কারা?

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মঞ্চ মাতাবেন যারা

জবিতে বিশেষ বৃত্তির প্রথম কিস্তির চেক হস্তান্তর

১০

জামালপুর সীমান্ত  / শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর

১১

স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা হবে

১২

আর্জেন্টিনার মোটর শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকদের থ্রি-পিস বিতরণ

১৩

কে কবে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন

১৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

১৫

রাত ১টার মধ্যে মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিলির পদত্যাগ

১৭

খাগড়াছড়িতে আ.লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

১৮

ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাত্রায় পাঁচ মাসে ১৩০০ প্রাণহানি 

১৯

ইসলামী আন্দোলন / সমস্যা সমাধানের পথে না হেঁটে হাসপাতালের লাইসেন্স বাতিল করা অন্যায্য

২০
X