কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ, নিহত বেড়ে চার

বাঁ থেকে— ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক। ছবি : কালবেলা
বাঁ থেকে— ঘাতক বাস ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝীগাতী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন— মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাইককান্দি ইউনিয়নের উত্তর রঞ্জনপুর গ্রামের মো. মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা খানম (৩৫) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল শেখ (৫০)।

এ ছাড়াও আহতরা হলেন— গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধানজাপুর গ্রামের রাজু শেখের ছেলে ইজিবাইক চালক জামাল শেখ (৩৫) ও নিহত পরিবারের সদস্য রেজাউলের কন্যা নুসরাত খানম (১৮)।

জানা যায়, পরিবহনটি খুলনা থেকে ঢাকা অভিমুখে মাঝিগাতী নামক স্থানে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মারাত্মক আহত হওয়া আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক মোহাম্মদ জামাল শেখকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাছেল মিয়া।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান কালবেলাকে জানান, ইমাদ পরিবহনটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসচালককে আটক করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X