ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার ষড়যন্ত্র রুখতে পূজামণ্ডপ পাহারা দেবে বিএনপি : সরওয়ার 

কর্মী সমাবেশে বক্তব্যকালে সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা
কর্মী সমাবেশে বক্তব্যকালে সরওয়ার আলমগীর। ছবি : কালবেলা

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় শারদীয় দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন সরওয়ার আলমগীর। বলেন, ফটিকছড়ির ১২৭ পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবে। কেননা দিল্লিতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নতুন ষড়যন্ত্র করছে শেখ হাসিনা।

পশ্চিম কৈয়া পুকিয়া গাছুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আহম্মদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, জয়নাল আবেদীন, নূরুল ইসলাম মেম্বার, শাহ আলম তালুকদার, মো. হারুন ও এসএম আবু মুনসুর। এ ছাড়া ভূজপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ফরহাদ, রশিদ চৌধুরী, একরাম হক, মোজাহারুল ইকবাল লাভলু, সালমান, নাছির, জসিম, মো. হাসেম, রিজিয়ান, মফিজ, জহির, আনোয়ার, আজিজ, জুয়েল, মো. বেলাল হোসেন, এমদাদ হোসেন, রায়হান, সাহাদাত, মনজুরুল আলম, ছাত্রদলের মীর আলী আকবর, নাজিম উদ্দিন, শাকিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X