ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

ফেনী জেলা জজ আদালত। ছবি : কালবেলা
ফেনী জেলা জজ আদালত। ছবি : কালবেলা

ফেনীতে ৮ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার ঘটনায় একজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এএনএম মোর্শেদ খান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ওমর আলী হায়দার। ঘটনার সময় তার বয়স ছিল ১৫ বছর। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা গ্রামের কামলা বাড়ির মোমিনুল হকের ছেলে।

জানা যায়, ২০১৮ সালের ৩ ডিসেম্বর বাড়ির পাশে বক ধরাকে কেন্দ্র করে কামলা বাড়ির রিপনের ছেলে মো. রিফাত হোসেনের সঙ্গে আলী হায়দারের ঝগড়া হয়। এক পর্যায়ে ওমর আলী, হায়দার গলা টিপে ধরলে ৮ বছর বয়সী রিফাতের মৃত্যু হয়। রাত পর্যন্ত রিফাতের সন্ধান না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওমর আলীর সহযোগিতায় বেলালের জমি থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিফাতের চাচা আনোয়ার হোসেন শিপন বাদী হয়ে গত বছরের ৪ ডিসেম্বর ওমর আলী হায়দারকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন এ মামলায় ওমর আলী হায়দারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর আগেই তিনি ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলাটি তদন্ত করে ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই এ কে এম সাইয়্যেদুর রহমান। আদালত মামলার যাবতীয় প্রক্রিয়া শেষ করে সোমবার (৬ অক্টোবর) রায় ঘোষণা করা হলো। রায়ে একমাত্র আসামি ওমর আলী হায়দারকে পেনাল কোড ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন হাজারী কালবেলাকে বলেন, আসামি ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়ে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এএনএম মোর্শেদ খান তাকে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X