বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয় বৃদ্ধ আলী আকবরকে। ছবি : কালবেলা
বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয় বৃদ্ধ আলী আকবরকে। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল কালামের ছেলে বোরহানের বিরুদ্ধে। এ সময় হৃদক্রিয়ার সমস্যা দেখা দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি ঘটে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে।

ভুক্তভোগী আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুর বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

স্থানীয়রা জানান, একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছে। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে ঋণ নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে, মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে অপমান করা হয়।

এদিকে, ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফেসবুকসহ বিভিন্ন মহলে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় আলী আকবরের বড় ছেলে ইব্রাহীম জানান, আমার ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে বাবাকে ৭০ হাজার টাকা ধার নিতে হয়। এখন সুদের অজুহাতে বোরহান ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করছে। টাকার জন্য বাবাকে এভাবে রাস্তায় খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে জানতে চাইলে বৃদ্ধকে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত বোরহান বলেন, দুই বছর আগে ছয় মাসের কথা বলে, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য সে আমার কাছ ৭০ হাজার টাকা ধার নেয়। দুই বছর পার হলেও আমার টাকা পরিশোধ করেনি। বিষয়টি এলাকার ব্যক্তিদের জানিয়েও সমাধান পাইনি। তাই পাওনা টাকা আদায় করতে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখি।

আপনি সুদ-আসলসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেছেন—এমন প্রশ্নে তিনি বলেন, এ অভিযোগ মিথ্যা। তার কাছে আমি সুদে টাকা লাগাইনি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আনইগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X