পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

আটক মোহাম্মদ সুলতান। ছবি : সংগৃহীত
আটক মোহাম্মদ সুলতান। ছবি : সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। সে মোহাম্মদ সুলতান ও রুনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটির বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে হলেও কাজের সুবাদে তারা দীর্ঘদিন ধরে ফুলগাজীতে বসবাস করে আসছেন।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাসায় ফিরে সুলতান তাকে একটি পানীয় কিনে আনার জন্য বাইরে পাঠান।

রুনা আক্তার বলেন, ‘দোকান থেকে ফিরে এসে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। আমি তাকে হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও ছেলে কান্না করলে সুলতান বিরক্ত হতেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুলতান। পুলিশকে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে তিনি দাবি করেছেন, কোলে নিয়ে খেলার সময় শিশুটি অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে যায়। এরপর থেকেই শিশুটির কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফুলগাজী থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পর শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরে পাওয়া যায় ‘প্রাচীন নিদর্শন’, আত্মসাতের অভিযোগ

বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি

চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করবে : মির্জা ফখরুল

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সুযোগ কাজে লাগানোর’ আহ্বান মিসরের

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করব : আদ্-দ্বীন কর্তৃপক্ষ

দেশে ফিরেছেন কম্বোডিয়ার সাইবার স্ক্যাম থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি 

৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার

ক্রসফায়ারে স্বামী নিহতের পর মাদক রাজ্যের রানী হন স্ত্রী

ফটিকছড়ি থানা জামায়াতের আমিরের মন্তব্য / ‘প্রচলিত সংবিধান মানলে মুজিব জাতির পিতা, হাসিনা প্রধানমন্ত্রী’

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধিদলের বৈঠক

১০

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা

১১

এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

১২

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

১৩

বাজেটে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়নই চ্যালেঞ্জ : সিপিডি

১৪

টাঙ্গুয়ার হাওরে চায়না দুয়ারি জালে মাছ নিধন

১৫

মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

১৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

১৭

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

১৮

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

১৯

ইতালিতে কঠোর হচ্ছে আশ্রয় ও ডাবলিন প্রক্রিয়া

২০
X