সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
সুনামগঞ্জে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

‘সত্য, সাহস, সুন্দর’—এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এতে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা এবং সঞ্চালনায় ছিলেন বৈশাখি টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কেক কাটার অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন পিস ফ্যাসিলিটেটর নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী নুরুল হক আফিন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক কালবেলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শওকত হাসান।

এ ছাড়া আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পংঙ্কজ কুমার দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা সভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাইফুল আলম সদরুল, মাহবুবুল হাসান শাহীন, হাসান চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, ফজলুল করিম সাঈদ, সিরাজুল ইসলাম পলাশ, রাসেল, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, রিনা বেগম, প্রতীমা রানী, রোশনা আক্তার তৃষ্ণা, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, দিরাই উপজেলা প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ ও শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি নোহান আরফিন নেওয়াজ।

আলোচনা শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বক্তারা দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X