আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

বান্দরবানের আলীকদমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া। ছবি : কালবেলা
কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া। ছবি : কালবেলা

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর পালং পাড়া মহিউছুন্নাহ্ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নুরানি মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কালবেলা আলীকদম উপজেলা প্রতিনিধি সুজন চৌধুরীর সঞ্চালনায় আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি ও রাজধানী টিভি আলীকদম উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম, আজকের কাগজ প্রতিনিধি মৌহিদ্র ইসলাম এবং কালের কণ্ঠ প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গ্যা, গিরিদর্পন প্রতিনিধি নুরখান, দেশ প্রতিদিন প্রতিনিধি মাহফুজুর রহমান মোর্শ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনিক কালবেলা স্বল্প সময়ে পাঠকপ্রিয় একটি জাতীয় পত্রিকায় পরিণত হয়েছে। নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ পত্রিকা জনমানুষের আস্থা অর্জন করেছে।

তিনি আরও বলেন, গ্রামীণ সাংবাদিকরা মাঠপর্যায়ে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন, তা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে জাতির অগ্রগতি, পত্রিকার সাফল্য ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X