পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় পাঁচবিবি উপজেলার সেভেন্থ-ডে অ্যাডভান্টেজ মারানাথা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার পাঁচবিবি প্রতিনিধি মো. আল-কারিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি মো. আজাদ আলীর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ডা. মো. ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি এমএ গফুর মণ্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির মো. সুজাউল করিম ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) মো. আসাদুজ্জামান, পাঁচবিবি থানার ওসি তদন্ত মো. ইমায়েদুল জাহেদী, জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা সেক্রেটারি মুক্তার হোসেন, পাঁচবিবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পাঁচবিবি পৌর প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবীব, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সেভেন্থ-ডে অ্যাডভান্টেজ মারানাথের অধ্যক্ষ শিরিল মিনজি, শিক্ষক, শিক্ষার্থী ও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংবাদিকরা। অনুষ্ঠানে কেক কাটেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের আমেজ ভিন্নমাত্রা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X