গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মার এক পাঙাশ ৭০ হাজারে বিক্রি

পদ্মা নদীতে ২৬ কেজির পাঙাশ। ছবি : কালবেলা
পদ্মা নদীতে ২৬ কেজির পাঙাশ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। পরে মাছটি ৭০ হাজার টাকা দিয়ে কিনে নেন এক অস্ট্রেলিয়া প্রবাসী।

রোববার (০২ নভেম্বর) সকালে মাছটি কিনে নেন তিনি।

এর আগে রোববার ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়ৎদার হালিম সরদারের আড়ৎ ঘর থেকে নিলামে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো রোববারও সকালে বাজারে মাছ কিনতে যাই। এ সময় হালিম সরদারের আড়ৎ ঘরে বিশাল আকারের এ পাঙাশটি নিলামে তুললে আমিও শরীক হই। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ৬০০ টাকা দিয় কিনে নেই।

পরে মাছটির ছবি ও ভিডিও করে ফেসবুকে বিজ্ঞাপন দিলে কবির নামের এক অস্ট্রেলিয়া প্রবাসী ভাই তার পরিবারের জন্য ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি কুষ্টিয়াতে ডেলিভারিতে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ২২ দিন ইলিশ রক্ষা অভিযানের জন্য জেলেরা নদীতে নামতে না পারায় নদীর অন্যান্য মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। নদীতে বড় পাঙাশ মাছ পেয়ে জেলেরা খুশি হচ্ছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১০

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

১২

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

১৩

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

১৪

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

১৫

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

১৬

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

১৭

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

২০
X