শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুর ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

বাঁ থেকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শফিকুর রহমান কিরণ ও সাইদ আহমেদ আসলাম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শফিকুর রহমান কিরণ ও সাইদ আহমেদ আসলাম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।

শরীয়তপুর তিনটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন যারা : শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক) আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই শরীয়তপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। মনোনীত প্রার্থীদের ফুল দিয়ে বরণসহ তারা নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন তারা।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X