ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

যুবলীগ নেতা শামীম হোসেন। ছবি : কালবেলা
যুবলীগ নেতা শামীম হোসেন। ছবি : কালবেলা

শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিস চত্বরে একদল যুবক তার ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে আসে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, এলজিইডি অফিস থেকে বের হওয়ার পর জুলাইযোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শামিম হোসেন মোল্লা আ.লীগ সরকারের আমলে টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও ত্রাস সৃষ্টি করে আতংকিত জনপদ গড়ে তোলেন।

পুলিশ জানায়, গত ১৩ জুলাই ডিবি পরিচয়ে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সে সময় চারজনকে আটকও করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শামীম হোসেন মোল্লাকে বুধবার বিকালে এলজিইডি দপ্তরে কিছু যুবক মারধর করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, তার নামে ঝিনাইদহ সদর থানায় কোনো মামলা নেই। যে কারণে তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X