বগুড়া ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার পারুল খাতুন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার পারুল খাতুন। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় মাদক কারবারের অভিযোগে পারুল খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জুন) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পারুল খাতুন (৩৫) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মাধবডাঙ্গা গ্রামের রিপন মিয়ার স্ত্রী। এর আগে সোমবার (০১ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সাল থেকে যুবলীগ রিপন মিয়া মাদক কারবারে জড়িয়ে পড়েন। দলের ছত্রছায়ায় এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করতে থাকেন। এ অবস্থায় ২০০৮ সালের ৩০ আগস্ট মাদকদ্রব্যের বড় চালানসহ পুলিশের হাতে ধরা পড়েন রিপন মিয়া। স্বামী জেলে থাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ নেন তার স্ত্রী পারুল খাতুন। এদিকে জেল থেকে বের হয়ে রিপন ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। স্বামী-স্ত্রী মিলে মাদক কারবার চালিয়ে যান। গত ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত রিপন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এদিকে সোমবার রাতে রিপন ও তার স্ত্রী নিজ বাড়িতে মাদকসেবীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া ঘর থেকে পালিয়ে যান। এসময় তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রিপন ও তার স্ত্রী পারুল খাতুনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, আদালতের মাধ্যমে আসামি পারুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামি রিপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X