ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি

আজিজুর রহমান রিজভী। ছবি : সংগৃহীত
আজিজুর রহমান রিজভী। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) সংগঠনটি দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে যে, আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

জানতে চাইলে আজিজুর রহমান রিজভী বলেন, আমার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এতে দল যা ভালো মনে করেছে, তা করেছে। আমি এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X