ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পোড়ানো হলো ১ হাজার ৫০০ দলিল

আগুনে পোড়ানো হচ্ছে দাবিহীন দলিল। ছবি : কালবেলা
আগুনে পোড়ানো হচ্ছে দাবিহীন দলিল। ছবি : কালবেলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে দীর্ঘ ৮ বছর ধরে পড়ে ছিল ১ হাজার ৫০০ দলিল। দাবি না থাকায় সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (০৯ নভেম্বর) দুপুরে সাবরেজিস্ট্রার অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাবরেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তাহলে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘোড়াঘাট সাবরেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো আগুন দিয়ে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।

ঘোড়াঘাট উপজেলা সাবরেজিস্ট্রার কামরুন নাহার বলেন, দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করার নিয়ম রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওয়াকফ স্টেটের ছাড়া অধিদপ্তরের নির্দেশনা অনুসারে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত জমে থাকা এক হাজার ৫০০ দলিল আগুন দিয়ে ধ্বংস করা হলো।

এ সময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ছাড়াও অফিস সহকারী রুহিলা খাতুন, দলিল লেখক, নকলনবিস এবং গণমাধ্যমকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১০

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১১

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১২

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৩

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৪

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৫

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৬

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৭

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৮

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৯

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

২০
X