কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে ট্রেনের একই আসন একাধিক যাত্রীর কাছে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে টিকিট বুকিং সহকারীদের বিরুদ্ধে।

সরেজমিনে স্টেশনে গেলে ট্রেনযাত্রী ফজলুল করিম, আলিফ, আয়শা সিদ্দিকা, মোস্তাক আহমেদ জানান, একই আসনের টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করা হয়েছে। সেই টিকিট আসল কিনা কর্তৃপক্ষকে দেখার জন্য বলেছেন। ডিজিটাল টিকিটিং সিস্টেম চালু না হওয়ায় এনালগ পদ্ধতিতে টিকিটের গায়ে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন নম্বর লিখে টিকিট বিক্রি করা হয়। এই সুযোগে স্টেশনটির বুকিং সহকারীরা একই সিট নম্বরের টিকিট একাধিক যাত্রীর কাছে অতিরিক্ত টাকা নিয়ে বিক্রি করছে।

তারা আরও জানায়, টিকিট নিতে এলে প্রথমে সিট নেই বলে অথচ অতিরিক্ত টাকা হাতে ধরিয়ে দিলে টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়। আবার খুচরা টাকা ফেরত দিতে চায় না।

এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের টিকিট বুকিং সহকারী আনোয়ার হোসেন দায় স্বীকার করে বলেন, ‘আমি চার বছর কম্পিউটার স্টেশনে কাজ করেছি। হঠাৎ করে আমাকে পেপার টিকিট সেকশনে বদলি করা হয়েছে, যা আমি আগে কখনো করিনি। এখানে আমার কোনো সহকর্মীও নেই যে শিখে নেব। আমি একটানা ৫ থেকে ৭ দিন ধরে ২৪ ঘণ্টা ডিউটি করছি। এই রকম ভুল আর হবে না।

বিষয়টি নিয়ে স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, একজন বুকিং সহকারী পক্ষে ২৪ ঘণ্টা কাজ করা অসম্ভব। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা কর্তৃপক্ষের উদাসীনতা। যে জায়গায় ২৪ ঘণ্টায় ৩ জন কাজ করার কথা সেখানে ২ জন দেওয়া যেতে পারে। কিন্তু সেখানে ১ জন লোক ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করলে তার মাথা কাজ না করাটাই স্বাভাবিক। এ জন্যই এই ধরনের ভুল আরও বেশি হচ্ছে।

এ ব্যাপারে রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ওই টিকিট বুকিং সহকারী জামতৈল স্টেশনে নতুন এসেছেন। যেহেতু হাতে লিখে টিকিট বিক্রির কিছু নিয়ম আছে তবে তা খাতা মিলিয়ে রেখে টিকিট বিক্রি করতে হয়। কম্পিউটারে টিকিট বিক্রির সিস্টেম এসেছে তো ১৫ থেকে ২০ বছর ধরে। তাহলে দেড়শ বছর ধরে ট্রেনের টিকিট কীভাবে বিক্রি করছে। তবে তিনি যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে অন্যায় করছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদ্‌যাপন কমিটি ঘোষণা, প্রধান উপদেষ্টা তমিজ উদ্দিন

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

১০

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

১১

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

১২

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১৩

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১৪

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১৫

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৬

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৭

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৮

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৯

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

২০
X