কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না’

কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে বার্ষিক পর্যালোচনা সভা। ছবি : কালবেলা
কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে বার্ষিক পর্যালোচনা সভা। ছবি : কালবেলা

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না। লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে। সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্থানীয় লবণ মিল মালিকদের সঙ্গে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বর্তমান লবণের মজুত, দাম, লবণ মিল মালিক, প্রান্তিক চাষিদের সমস্যা ও লবণশিল্পের সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন, শিল্প লবণের নামে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না। এ নিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা। অন্যদিকে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষাণাগার প্রস্তুত করা হবে বলে জানান শিল্প সচিব।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১০

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১১

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১২

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৪

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৫

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৬

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৭

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৮

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৯

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

২০
X