কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে সেই সিদ্ধান্ত জনগণের’

কিশোরগঞ্জে চাকসুর জিএসকে সংবর্ধনা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে চাকসুর জিএসকে সংবর্ধনা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও সংবিধান কেমন হবে সে সিদ্ধান্ত নেবে জনগণই। আর সে সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো গণভোট।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাবিব বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোও গণভোটের মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। যারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, জুলাইয়ে আমাদের ভাইয়েরা যে স্বপ্নের জন্য রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো অধরা। সংস্কার কমিশনের বহু বৈঠকের পর যে প্রস্তাবনা এসেছে, সেখানে একটি দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। কিন্তু জুলাইয়ের শহীদরা কোনো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো রক্ষার জন্য প্রাণ দেননি। তারা জীবন দিয়েছিলেন সেই কাঠামো ভেঙে দিয়ে ন্যায়ভিত্তিক, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য।

তিনি আরও বলেন, গত ১৬ বছর আমরা ভারতীয় আগ্রাসন ও বহিঃচাপের মুখে নাকাল ছিলাম। আগামীর বাংলাদেশে আমরা কোনো বিদেশি আগ্রাসন ভারতীয় হোক বা অন্য কোনো দেশের মেনে নেব না।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X