চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার সানি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার সানি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে খুনের মূল অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন সানি। সে আকাশ ঘোষ হত্যার অভিযুক্ত প্রধান আসামি।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী কমিশনার এআরএম মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন আকাশ। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এলাট বাজারে যুবক খুনের ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। এ ঘটনায় মূল অভিযুক্ত সানিকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী কমিশনার এআরএম মোজাফফর হোসেন জানান, এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X