কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:১৭ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা : এবার প্রেমিকা শামীমা গ্রেপ্তার

জাতীয় ঈদগাহের সামনে ড্রাম থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার। ইনসেটে নিহত আশরাফুল হক। ছবি : সংগৃহীত
জাতীয় ঈদগাহের সামনে ড্রাম থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার। ইনসেটে নিহত আশরাফুল হক। ছবি : সংগৃহীত

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক বন্ধুর সঙ্গে তিন দিন আগে রাজধানী ঢাকায় এসে হত্যাকাণ্ডের শিকার হন। রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মূলহোতা বন্ধু জরেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তারের পর এবার প্রধান আসামি জরেজুলের প্রেমিকা শামীমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‍্যাব- ৩।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শামীমাকে গ্রেপ্তারের তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‌্যাব-৩ জানায়, আশরাফুল হককে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জরেজের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে সকালে এ হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুলের বন্ধু জরেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন ব্যবসায়ী আশরাফুলের বোন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্টের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিহতের পরিচয় নিশ্চিত হয় সিআইডির ক্রাইম সিন ইউনিট।

স্বজনরা আরও জানান, আশরাফুল ছিলেন কাঁচামালের ব্যবসায়ী। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্ধু জরেজের সঙ্গে বাড়ি থেকে ঢাকায় যান আশরাফুল হক। পরদিন বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি।

নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মো. আব্দুর রশিদের ছেলে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১০

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৫

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৬

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৭

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৮

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

১৯

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

২০
X