হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যু কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন নার্সরা। এ ঘটনায় জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মারধরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন নার্সরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে এক শ্বাসকষ্টের রোগী মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে ওয়ার্ডে রোগীটি মারা যায়।

এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওযার্ডে কর্তব্যরত নার্স আত্মীয় নাহারকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে নার্সরা কর্মবিরতি পালন করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, জরুরি বিভাগের ইনচার্জ ওয়াসিম মিয়া ও সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ।

নার্সরা দাবি করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X