ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হন।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। শিক্ষার্থীরা তার চারপাশে ভিড় করে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন। এসময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী উপহার দেন। উপহার পেয়ে উৎসাহিত শিক্ষার্থীরা।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের নেতৃত্ব। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সমাজের প্রতিটি স্তরে। তোমরা মানুষ হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ, ন্যায়-নৈতিকতা ও আদর্শে গড়া।’

শিক্ষার্থীরা বলেন, ‘অপু ভাই আমাদের এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাকে কাছে পেয়ে আমরা আনন্দিত।’

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একজন জনপ্রিয় ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব হিসেবে শিক্ষার্থীদের মন জয় করেছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার আগমন শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

স্কুল পরিদর্শন শেষে নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং শিক্ষা উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X