শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

কাজ করতে এসেছি, প্রতিশ্রুতি নয় : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ভেদরগঞ্জে নির্বাচনী গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শরীয়তপুর-৩ আসনে মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিতে আসিনি, কাজ করতে এসেছি। উন্নয়নমূলক কাজ ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করব যে, আমরা জনগণকে ভালোবাসি।

বুধবার (১২ নভেম্বর) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

আনুষ্ঠানিকভাবে চার দিনের নির্বাচনী গণসংযোগ কর্মসূচি শুরু করেছেন অপু। প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

কর্মসূচির শুরুতে তিনি স্থানীয় বাজার এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। ব্যবসায়ীরা নানা সমস্যার কথা জানালে জনগণের সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া তিনি কৃষক, শ্রমজীবী, সাধারণ ভোটার এবং বিভিন্ন সামাজিক শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন। গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়েও যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, আপনাদের যে কোনো সমস্যায় আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

গণসংযোগে দেওয়া বক্তব্যে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জনগণের দল, যে দল মানুষকে ভালোবাসতে শেখায়। জিয়াউর রহমান মানুষের মাঝে কখনো ভেদাভেদ করেননি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই বন্ধনকে আরও শক্তিশালী করব এবং একটি শান্তিময় দেশ গড়ব।

গণসংযোগে তার আচরণ ও ব্যক্তিত্বে সন্তুষ্ট হয়ে সুবোধ পাল বলেন, তিনি কোনো হিংসা-প্রতিহিংসার রাজনীতি করতে চান না। এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ ছাড়াও ছোট থেকে বড় সবার সঙ্গে যেভাবে মিশেছে সেটা আমাদের হৃদয় ছুঁয়েছে। এই আসন থেকে তিনি যদি বিজয়ী হন তাহলে আমরা যোগ্য একজন নেতা পাব।

গণসংযোগ অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, জেলা যুবদলের সাবেক সভাপতি স্বপন মজুমদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আসলাম মাঝিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X