সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

সৈয়দপুর থানা। ছবি : সংগৃহীত
সৈয়দপুর থানা। ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলেও গত ২০ দিনেও ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

থানায় করা মামলায় বলা হয়, উপজেলার জনৈক ব্যক্তির অবিবাহিতা বুদ্ধিপ্রতিবন্ধী (২৮) মেয়ে প্রায় বাড়ির বাইরে একাকী ঘোরাফেরা করে থাকেন। ঘটনার দিন গত ৩১ অক্টোবর বিকেলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী আমিনুল ইসলাম ওরফে আমুল (৫১) প্রলোভন দেখিয়ে ওই নারীকে কৌশলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। পরে ওই নারী ধর্ষক আমিনুল কর্তৃক ধর্ষণ হওয়ার বিষয়টি পরিবারের কাছে জানান। এরপর ধর্ষিতা নারীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও নীলফামারী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে বুদ্ধিপ্রতিবন্ধীর ভাই বাদী হয়ে ধর্ষক আমিনুল ইসলাম ওরফে আমুলকে আসামি করে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। গত ৩ নভেম্বর মামলার তদন্তভার দেওয়া হয় থানার উপপরিদর্শক হৃষিকেশ চন্দ্র বর্মনকে।

এ ঘটনায় সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে দেখা করে আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। কিন্তু ধর্ষককে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে ধর্ষক অধরাই রয়ে গেছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার উপপরিদর্শক হৃষিকেশ চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X