বগুড়া ব্যুরো
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আবু নাসের। ছবি : সংগৃহীত
আবু নাসের। ছবি : সংগৃহীত

বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়া এলাকায় ২৭ বোতল ফেনসিডিলসহ শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু নাসেরকে আটক করেছে র‌্যাব। এসময় আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ এর অভিযানে তাদের আটক করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের নিশিন্দার নিশিন্দারা খাঁ পাড়ার পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে ২৭ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসেরসহ আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো- বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের হাকিরমোড় এলাকার আব্দুল গফুর শেখের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শেখ রিদয় (২৮), শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম তুহিন (৩১) এবং নিশিন্দারা পূর্ব খাঁ পাড়ার খোকা শেখের ছেলে হাসিব শেখ (২৪)।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ঘটনার সত্যতা জানিয়ে বলেন, র‍্যাব অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X