ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহের শৈলকূপায় মাদ্রাসার এক আলোচনা সভায় বক্তব্য দেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকূপায় মাদ্রাসার এক আলোচনা সভায় বক্তব্য দেন মো. আসাদুজ্জামান। ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি করতে গিয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন কোথায় চলে গেছে। শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। আমাদের প্রত্যাশা থাকবে, শিক্ষকরা আমাদের সঠিক পথ দেখাবেন। আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

শুক্রবার (২১ নভেম্বর) ঝিনাইদহের শৈলকূপার হাবিবপুর আব্দুল কাদের দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ।

সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, একটি সমাজ, একটি দেশ, একটি দেশের জনগণ তখনই সুস্থ থাকবে, যখন সে দেশের শিক্ষক সমাজ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত ব্যক্ত করতে পারবেন।

তিনি আরও বলেন, আমরা যেমন শিক্ষার দিকে নজর দিচ্ছি, তেমনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা, শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, রোটেক্স বাংলাদেশের পরিচালক রোকনুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X